মো. শাহীন আলম,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন দারুল আমান ট্রাষ্টে শুরু হয় এবং বিকালে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
উক্ত সম্মলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাবেক আমীর ডা. আ: রহিম সরকার।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে এ আমীর বীর মুক্তিযোদ্ধা আ: ওয়ারেছ সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রুকনুজ্জামান সরকার সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।রোকন সম্মেলনে গাইবান্ধা জেলার বিভিন্ন ইউনিটের রোকনরা সম্মেলনে উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন- বিগত আওয়ামীলীগ সরকার জনগণের বাক-স্বাধীনতাসহ ভোট ও ভাতের অধিকার হরণ করেছিলেন। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যায়নি। কারন জামায়াতে ইসলামী এদেশের মানুষের আস্থাশীল সংগঠন।
তিনি বলেন-যুগে যুগে যারা ইকামাতে দ্বীনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এদেশেও জামায়াত ইকামাতে দ্বীনের কাজ করার কারণে অনেক জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে।
সম্মলনে অন্যান্য বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দলের নিবন্ধন ফিরে দেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহবান জানান।