বিনোদন ডেস্ক
সম্প্রতি ইউটিউব চ্যানেল SAP Entertainment এ মুক্তি পেয়েছে এক ঘন্টার নাটক কিপটা জামাই সুন্দরী বউ। কিপটা জামাই এবং সুন্দরী বউ নিয়ে মজার পারিবারিক নাটকটি রচনা করেছেন সোহলে রানা এবং পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। নাটকটির প্রযোজনা করেছেন সামসুল আলম। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তন্ময় সোহেল ও ফারজানা মিহি।
ফারজানা মিহি'র দুলাভাই চরিত্রে হেদায়েত উল্লাহ তুর্কী, বোনের চরিত্রে সাহেলা আক্তার, তন্ময় সোহেল'র দুলাভাই চরিত্রে সামসুল আলম, বোনের চরিত্রে নাবিলা চৌধুরী অভিনয় করেন। গল্পে দেখা যায় কিপটা জামাইয়ের কিপ্টামির কারনে সুন্দরী বউয়ের সাথে সংসার ভেঙ্গে যাওয়ার উপক্রম।যারা পারিবারিক এবং হাস্যরসাত্মক নাটক পছন্দ করেন, তারা নাটকটি দেখতে পারেন।