পাবনা জেলা প্রতিনিধি মোঃ রাকিব বিশ্বাস
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগে এ অভিযান পরিচালনা করে দুদকের পাবনা জেলা কার্যালয়ের একটি টিম।অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর।
এ সময় তিনি বলেন, কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে রোগীদের সাথে কথা বলে, সরেজমিনে পর্যবেক্ষণ করে এবং নথিপত্র পর্যালোচনা করে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
সাধন চন্দ্র সুত্রধর আরও বলেন, রোগীদের খাবারে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। সকালের নাস্তায় তালিকাভুক্ত রুটি, কলা, ডিম এর মধ্যেও রয়েছে গড়মিম। প্রতিদিনের হাজিরা খাতায় স্বাক্ষরে কিছু অনিয়ম রয়েছে এবং ডিজি হেল্থ থেকে প্রাপ্ত মিশিনারিজের কোন তথ্য পাওয়া যায় নাই।
এছাড়া সরকারি অ্যাম্বুলেন্সে ঈশ্বরদী থেকে রাজশাহী পর্যন্ত ভাড়া নির্ধারিত থাকলেও কিছু গড়মিল রয়েছে।
অভিযান পরিচালনা কালে ডাক্তারদের অনুপস্থিতি, নার্সদের অসদাচরণসহ আরও বিভিন্ন অনিয়মের বিষয়েও অভিযোগ পাওয়া গেছে।দুদক কর্মকর্তা সাধন চন্দ্র সুত্রধর বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।