ময়মনসিংহঃ রেজাউল করিম রেজা বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহ, ২৯ জুলাই ২০২৫:
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই হাজার ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ।
অতিরিক্ত পরিচালক জনাব মো. জাফরুল্লাহ কাজলের নির্দেশনায় ও উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে “ক” সার্কেলের একটি চৌকস দল আজ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:
১। মো. নাজিমুদ্দিন (৪৪)
২। রুপালি আক্তার (২৮)
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১৫,০০০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট।
ঘটনার বিষয়ে উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।