পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
[caption id="attachment_2397" align="alignnone" width="300"]
ছবিঃ আইন সমাজ[/caption]
মঙ্গলবার সকালে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের অদুরে পাতিলাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা যায় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনের অদুরে পৌঁছালে
অজ্ঞাত যুবক রেললাইন অতিক্রম করার সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পরিদর্শক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।