বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া ব্রিগেড নওগাঁ জেলা শাখা এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
এই উপলক্ষে আজ সোমবার ১লা সেপ্টেম্বর সকাল ১১ টায় শহরের তাজের মোড়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠে এসে জড়ো হয় এবং জেলা বিএনপির সাথে যুক্ত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিটি নেতৃত্ব দেন নওগাঁ জেলা জিয়া ব্রিগেড এর আহবায়ক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী টিপু ।
এ সময় উপস্থিত সদস্য সচিব আব্দুল কুদ্দুস সহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ।