রাজশাহীর দুর্গাপুরে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে সচেতনতামূলক মতবিনিময় সভা।
বুধবার সকাল ১০টায় দুর্গাপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধ, অপহরণ প্রতিরোধ, ইভটিজিং মোকাবিলা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, মাদক সেবন প্রতিরোধ এবং কিশোর গ্যাং নির্মূলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা সবাইকে একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত, সচেতন ও নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।