নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় অনুমোদনবিহীন ‘ভিলেজ এগ্রোভেট’ নামে নকল ওষুধ ও পশুখাদ্য তৈরির কারখানা শনাক্ত করেছে প্রশাসন। লাইসেন্স ছাড়া উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানের পরিচালক রবিউল আউয়ালকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।
রোববার (৭ সেপ্টেম্বর) পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়; বিপুল পরিমাণ নিম্নমানের পশুখাদ্য, ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে প্রাণিসম্পদ বিভাগ, ওষুধ প্রশাসন অধিদপ্তর, পোরশা থানা পুলিশ ও আনসার বাহিনী সহায়তা করে।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান চলবে।