নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর-বাঘা রাজশাহী সিমান্তে পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র দ্বারা প্রকাশ্যে গুলি করে হত্যা সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন।
রাজশাহী'র বাঘা, লালপুর এবং ভেরামারা উপজেলার পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে দিন-দুপুরে আগ্নেয়াস্ত্র দ্বারা প্রকাশ্যে গুলি করে হত্যায় জড়িত ঈশ্বরদীর'কাকন ও তার বাহিনীর সদস্যদের বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে লালপুর সিমান্তে বাঘা উপজেলার খানপুর বাজারে ঘন্টা ব্যাপি এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নিহতদের পরিবার ও বিক্ষুব্ধ জনগণ কাকন গ্রুপের ময়নার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় নিহতর পরিবার ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৮ অক্টোবর রবিবার ময়না ও মুনতাজ গ্রুপের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে গোলাগুলিতে উভয় পক্ষের তিনজন নিহত হয়।