নওগাঁয় ভূমিকম্প অনুভূত, সকাল ১০টা ৩৯ মিনিটে হালকা কম্পন
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
আজ শুক্রবার সকালে নওগাঁয় হঠাৎ করে ভূমিকম্পের হালকা কম্পন অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য জেলার বিভিন্ন এলাকায় এই কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
হঠাৎ দুলে ওঠায় ঘর, বাজার ও অফিসে থাকা মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নিরাপত্তার জন্য ভবন থেকে বাইরে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন।
ভূমিকম্পের উৎস, মাত্রা বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।