প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৪১ পি.এম
নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি।

জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো নওগাঁয়ও কর্মবিরতিতে নেমেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার ১ ডিসেম্বর থেকে এই কর্মবিরতি শুরু হয়।
আজ নওগাঁর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে সকালবেলার বার্ষিক পরীক্ষাগুলো বন্ধ থাকতে দেখা গেছে। বহু শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে ফিরে গেছে। দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার মোট ১২টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ৬টি সম্পন্ন হয়েছে, বাকি ৬টি স্থগিত রয়েছে।
কথা হয় নওগাঁ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মাইশার সঙ্গে। সে জানায়,
“এই কর্মবিরতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সময় নষ্ট হচ্ছে, আবার প্রস্তুতি নিয়েও পরীক্ষা দিতে পারছি না। শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিলে আমরা এই ক্ষতি থেকে বাঁচতাম, আর শিক্ষকরা তাদের দায়িত্বও ঠিকভাবে পালন করতে পারতেন।”
নওগাঁ সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন,
“বিগত ১৬ বছর ধরে আমাদের টাইমস্কেল দেওয়া হয়নি। মামলায় রায় আমাদের পক্ষে এলেও অধিদপ্তর তা বাস্তবায়ন করছে না। শূন্য পদে পদায়ন হচ্ছে না। চার স্তরীয় পদোন্নতি বাস্তবায়নের দাবিতেই আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।”
নওগাঁ জেলার চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো—
• নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়
• নওগাঁ সরকারি জিলা স্কুল
• নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়
• সাপাহার সরকারি উচ্চ বিদ্যালয়
আইন সমাজ লিমিটেড কতৃর্ক সম্পাদিত ও প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত অফিস: আলাউদ্দিন ভিলা, ২০৬ ফকিরের পুল ১ম লেন মতিঝিল, ঢাকা ১০০০। যোগাযোগ: ০১৭০৭-৫৬৯৫৯২,