নিজস্ব প্রতিবেদক, জাহেদ আলম
কক্সবাজারে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে চলমান প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। আজ শনিবার (৩০ নভেম্বর) তিনি ১৪তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী মাঠে সুশৃঙ্খল দায়িত্ব পালন, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, জনসম্পৃক্ততা ব্যবস্থাপনা, উত্তেজনা নিরসন ও পেশাদার আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণের অগ্রগতি, উপস্থিতি ও পাঠদানের ধারাবাহিকতা সম্পর্কেও খোঁজখবর নেন।
প্রশিক্ষণের সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবু সাঈদ, পুলিশ সুপার (কমান্ড্যান্ট)।
কক্সবাজার জেলা পুলিশের কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে পর্যায়ক্রমে আরও কয়েকটি ব্যাচ প্রশিক্ষণ নেওয়া হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।