
পত্নীতলার শিহাড়া ইউনিয়নে চলমান সার সংকটের মাঝেই বড় ধরণের অনিয়মের খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজ আর্মির বাজারের একটি গুদাম থেকে প্রায় ৩০০ বস্তা সার পাওয়া যায়। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ—দিনের পর দিন সার না পেয়ে চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, আর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ সার মজুদ করে রাখছে। খবর পেয়ে কৃষি অফিসার সোহরাব আলী ঘটনাস্থলে গিয়ে ১০০ বস্তা সার উদ্ধার করেন। তিনি জানান, বাকি ২০০ বস্তা এখনও ওই গুদামেই আছে এবং সবকিছু ইউএনও তদন্ত করে ব্যবস্থা নেবেন।
এ ঘটনায় শিহাড়া ইউনিয়নজুড়ে তীব্র সমালোচনা চলছে। কৃষক ও সচেতন নাগরিকদের দাবি—
• দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা
• সার মজুদের পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত
• উদ্ধারকৃত সার প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো
• ভবিষ্যতে সার সিন্ডিকেট দমনে কড়া নজরদারি
ইউনিয়নের মানুষের একটাই প্রত্যাশা—এই ঘটনার সঠিক বিচার হোক, আর কৃষকের অধিকার যেন আর কেউ বিনষ্ট করতে না পারে।