প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৫২ এ.এম
রাজশাহীতে আইন সমাজের প্রতিনিধিদের জন্য আইডি কার্ড বিতরণ ও মতবিনিময় সভা।
প্রতিবেদন:
আগামী ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজশাহী শহরে আইন সমাজ পত্রিকার প্রতিনিধিদের জন্য বিশেষ আইডি কার্ড বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পত্রিকার কার্যক্রমের উন্নয়ন ও প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন পত্রিকার বানিজ্যিক সম্পাদক মির্জা ফয়সাল মাহীর, যেখানে তিনি প্রতিনিধিদের কার্যক্রম এবং দায়িত্বসম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন। অনুষ্ঠানের সঞ্চালনা করবেন রাজশাহী ব্যুরো চিফ তানজিলুল ইসলাম লাইক, যিনি সভার সময় প্রতিটি কার্যক্রম সমন্বয় করবেন এবং অংশগ্রহণকারীদের সাথে সরাসরি মতবিনিময় পরিচালনা করবেন।
এই সভার মাধ্যমে প্রতিনিধিদের মধ্যে কার্যক্রমের স্বচ্ছতা বৃদ্ধি, দায়িত্বের দিকনির্দেশনা প্রদান এবং পত্রিকার সামগ্রিক উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হবে।
আইন সমাজ, রাজশাহী প্রতিনিধি – ৬ ডিসেম্বর ২০২৫
আইন সমাজ লিমিটেড কতৃর্ক সম্পাদিত ও প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত অফিস: আলাউদ্দিন ভিলা, ২০৬ ফকিরের পুল ১ম লেন মতিঝিল, ঢাকা ১০০০। যোগাযোগ: ০১৭০৭-৫৬৯৫৯২,