প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৮:১১ এ.এম
ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানালেন রেলওয়ে কর্মচারী সত্যব্রত।
রাজশাহী:
রাজশাহী রেলওয়ের একজন কর্মচারী মোঃ সত্যব্রত ইসলাম তাঁর বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি জানান, গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে “জনতার কথায়” শিরোনামের অধীনে “রাজশাহীর সময়” নামক একটি অনলাইন নিউজ পোর্টালে তাঁর নাম ও ছবি ব্যবহার করে “রেলে চাকুরী রেট ১ লাখ ৬০ হাজার!! সিন্ডিকেট হোতা কর্মচারী হৃদয়” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়, যা তাঁর দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন তিনি।
প্রতিবাদলিপিতে মোঃ সত্যব্রত ইসলাম উল্লেখ করেন, তিনি একজন সাধারণ কর্মচারী হওয়ায় কাউকে চাকরি দেওয়ার কোনো ক্ষমতা বা সুযোগ তাঁর নেই। উদ্দেশ্যমূলকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো স্বার্থান্বেষী মহল এই মিথ্যা তথ্য সরবরাহ করেছে বলে তিনি মনে করেন। এ ধরনের সংবাদ প্রকাশের ফলে তিনি তাঁর কর্মস্থল, পরিবার ও আত্মীয়স্বজনের কাছে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান।
তিনি আরও অভিযোগ করেন, ‘ সাকিবুল ইসলাম স্বাধীন’ নামের একজন ভুয়া সাংবাদিক পরিকল্পিতভাবে তাঁর সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে তথ্যের যথাযথ যাচাই করার আহ্বান জানান তিনি।
একইসঙ্গে প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তাঁর এই প্রতিবাদ সংবাদ আকারে প্রকাশের অনুরোধ জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় তিনি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
আইন সমাজ লিমিটেড কতৃর্ক সম্পাদিত ও প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত অফিস: আলাউদ্দিন ভিলা, ২০৬ ফকিরের পুল ১ম লেন মতিঝিল, ঢাকা ১০০০। যোগাযোগ: ০১৭০৭-৫৬৯৫৯২,