নওগাঁ জেলা মহিলা দল নেত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক: নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান
নওগাঁ বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
০৮ জানুয়ারি, ২০২৬
নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী ও নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সহধর্মিনী সামিনা পারভীন পলির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সামিনা পারভীন পলি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুটি পৃথক পোস্টের মাধ্যমে জানান যে, তার মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাক করা হয়েছে। হ্যাকাররা তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা বা অন্য কোনো সুবিধা চাইতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন।
সামিনা পারভীন পলি তার ফেসবুক পোস্টে লিখেছেন:
"আমার মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ দিয়ে হ্যাক করা হয়েছে। দয়া করে কারও কাছে টাকা চাইলে শুনবেন না, সবাই সতর্ক থাকুন।"
অন্য একটি পোস্টে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, হ্যাক হওয়া নম্বরটি থেকে কোনো ধরণের লেনদেনের অনুরোধ আসলে তাতে সাড়া না দিতে।