চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের মান্নুমোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপি এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুবদল নেতা জাহির হোসেনের সঞ্চালনায় ও জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপি এর সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ,ছাত্রদল নেতা শামীম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। দোয়া মাহফিলে এলাকার বিপুল সংখ্যক স্থানীয় মানুষও অংশ নেন।
এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করা হয়।