রাজশাহীর কেশরহাট পৌর বাজারে গর্ভবতী গাভী এবং অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে কসাই বিপাকে
মম জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বাজারে গর্ভবতী গাভী এবং অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় কেশরহাট যাত্রী ছাউনির সামনে বন্ধু মহল ট্রাস্ট ও কেশরহাটের সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা গর্ভবতী গরু হত্যা ও রোগাক্রান্ত পশুর মাংস বিক্রির মতো অমানবিক ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, এ ধরনের অপরাধ কেশরহাট বাজারের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে এবং সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করছে।
সাম্প্রতিক এক ঘটনায় স্থানীয়দের ক্ষোভ আরও বেড়েছে। এলাকাবাসীর তথ্যমতে, গত ১৩ জানুয়ারি সকালে কেশরহাট বাজারসংলগ্ন ভাগাড়ে একটি মৃত গরুর বাছুরের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গর্ভবতী গাভী জবাইয়ের