উন্নয়নের অঙ্গীকার নিয়ে মহাদেবপুরে মাওলানা মাহফুজুর রহমানের নির্বাচনী প্রচারণা
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে মহাদেবপুরের সভাপুর ইউনিয়ন। আজ ইউনিয়নের তাতারপুর কারিগর গ্রামের মোড়ে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান।
মাওলানা মাহফুজুর রহমান তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাতারপুর ও আশেপাশের গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং সমর্থক এই পথসভায় অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হয়।
বক্তব্য শেষে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।