খাজা নাজিবুল্লাহকে দল থেকে বহিষ্কার
(পত্নীতলা প্রতিনিধি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের নওগাঁ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৬ রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলাধীন পত্নীতলা উপজেলার সদস্য ও জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরিকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও একই আসনের বিএনপির দায়িত্বশীল সদস্য মো. রুহুল আমিনকেও বহিষ্কার করা হয়েছে।