প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৮:১৪ এ.এম
রাজশাহী–২ আসনের ধানের শীষের কান্ডারী মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
নিজস্ব সংবাদদাতা
জাতীয় সাপ্তাহিক আইন সমাজ
তারিখঃ ০৫/০২/২০২৬
রাজশাহী–২ আসনের ধানের শীষের কান্ডারী ও বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাপ্তাহিক আইন সমাজ-এর রাজশাহী ব্যুরো প্রধান। সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমসাময়িক রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে মিজানুর রহমান মিনু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ। তিনি পেশাদার সাংবাদিকতার প্রশংসা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় আইন সমাজ-এর রাজশাহী ব্যুরো প্রধান পত্রিকাটির কার্যক্রম তুলে ধরে বলেন, দেশ, সমাজ ও মানুষের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রেখে সত্য সংবাদ উপস্থাপনই তাদের মূল লক্ষ্য। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের অব্যাহত ভূমিকার কথাও উল্লেখ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সাক্ষাৎকারটি সম্পন্ন হয়।
আইন সমাজ লিমিটেড কতৃর্ক সম্পাদিত ও প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত অফিস: আলাউদ্দিন ভিলা, ২০৬ ফকিরের পুল ১ম লেন মতিঝিল, ঢাকা ১০০০। যোগাযোগ: ০১৭০৭-৫৬৯৫৯২,