ভালোবাসায় সিক্ত হাতপাখা প্রার্থী মুফতী নাসির বিন আছগর
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
এক প্রতিবন্ধী সন্তানের হৃদয়ছোঁয়া আবদার পূরণ করলেন (৪৮) নওগাঁ-৩ মহাদেবপুর, বদলগাছী আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মুফতী নাসির বিন আছগর।
মোবাইলে ছবি দেখে মায়ের কাছে বারবার আবদার করেছিল—সে একবার মুফতী নাসির বিন আছগরকে সামনে থেকে দেখতে চায়।
খবর পেয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আজ শুক্রবার (০৬/০২/২০২৬) জুমার নামাজের আগে চেরাগপুর ইউনিয়নের মধুপুর গ্রামে গিয়ে সেই প্রতিবন্ধী সন্তানের সঙ্গে সরাসরি দেখা করেন জনতার নেতা হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মুফতী নাসির বিন আছগর।
এই সাক্ষাতে আনন্দে আপ্লুত হয়ে ওঠে পরিবারসহ এলাকাবাসী।.
প্রতিবন্ধিতা কোনো দুর্বলতা নয়—ভালোবাসা পেলে সবাই শক্তিশালী
সাজু..
০৬/০২/২৬