গোদাগাড়ীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
মোঃ মাসুদ আলম, বিশেষ প্রতিনিধি
আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়েতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার বিকেল ৫ টায় মহিশালবাড়ী বাজার থেকে এ গণমিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন গোদাগাড়ী তানোর-১ আসেনর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থীী সিনিয়র নায়েবে আমীর, অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, ডক্টর ওবায়দুল্লাহ সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তাই এ দেশে একমাত্র আল্লাহর হুকুম চলবে। এর জন্য প্রয়োজন আল্লাহর আইন বাস্তবায়ন। তাই আমাদেরকে সে আইন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে তাদের ব্যালোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে।আগামীর সরকার গঠন হবে সকল ধর্মের প্রতিনিধিত্ব নিয়ে। আমরা বলতে চাই ইসলাম কখনো অন্য ধর্মের প্রতি আঘাত হানে না। ‘‘লা ইকরাহা ফিদ দিন” ধর্মের মধ্যে কোন বাড়া বাড়ি নাই। আপনারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন। যুবক ভাইদের স্যালুট জানাই ধন্যবাদ জানাই। আমরা আপনাদের মাধ্যমে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আপনাদের জাতীয় সারা জীবন স্বরণ রাখবে।