রাজশাহী-১ (গোদাগাড়ী তানোর) আসনে বিজয়ী হলেন অধ্যাপক মজিবুর রহমান
মোঃ মাসুদ আলম,বিশেষ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদনির্বাচনে বিজয়ী হয়েছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ১৬০ টি কেন্দ্রে মোট ১,৭১,৭৮৬ ভোট পেয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন। ১,৬৯,৯০২ ভোট পেয়েছ। ১৮৮৪ ভোটের ব্যবধানে জয়ী হন।
বিজয়ী হওয়ার পর রাতেই গোদাগাড়ীতে নেতাকর্মীদের উদ্দেশে তাৎক্ষণিক বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা সবাই সিজদায় চলে যাব। বিজয় আল্লাহ দিয়েছে বলে হলো। কেউ গর্ব অহংকার করব না। আমরা সিজদাবনত হব। কথায় বা মেজাজে, কেউ অহংকর করব না। নরম বিনীতভাবে আমরা আল্লাহর কাছে নিজেদের নত করব, কারও কাছে নত করব না। আমরা যাতে নম্র হতে পারি। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি অহংকার দূর করে দাও। রাগ আল্লাহ অপছন্দ করেন, রাগও করা যাবে না।তিনি আরও বলেন আমরা সবাই বেশি বেশি সূরা নাসর পড়ব।