রাজশাহী-২ থেকে মন্ত্রিসভায় চমক: ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে মিজানুর রহমান মিনু
নিজস্ব প্রতিনিধি আইন সমাজঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসন থেকে বিজয় অর্জনের পর নবগঠিত মন্ত্রীপরিষদে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিনু।
নির্বাচনে জয়লাভের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর মন্ত্রীপরিষদ গঠনের প্রক্রিয়ায় তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ডিজিটাল রেকর্ড কার্যক্রম ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত ভোগান্তি কমানোই হবে তার প্রধান অগ্রাধিকার।
দায়িত্ব গ্রহণের পর মিজানুর রহমান মিনু বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
রাজশাহী-২ আসনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জাতীয় পর্যায়ে ভূমি খাতে সংস্কার আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার কারণে ভূমি মন্ত্রণালয়ে তার দায়িত্ব পালন ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে।
জাতীয় সাপ্তাহিক আইন সমাজ
তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬