জনগণের সেবা করতে চাই ; মুজিবুর রহমান
মোঃমাসুদ আলম, বিশেষ প্রতিনিধি
৫২, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য
মোঃ মুজিবুর রহমান এর মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার আয়োজনে
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো: নুমায়ন আলী (মাস্টার)আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোদাগাড়ী উপজেলা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মুজিবুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ও কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক আব্দুল খালেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি আপনাদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমরা গোদাগাড়ী তানোর -১ আসনটিকে দূর্নীতিমুক্ত আসন হিসেবে গড়তে চাই। আমি আপনাদের পাশে সবসময় আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ ।কোথাও কোন অনিয়ম হলে সাথে সাথে জানাবেন ।আমারা কোন দ্বন্দ্ব সংঘাত দেখত চাই না।আমরা চাই শান্তি পূর্ণ পরিবেশ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন
মোঃ জালাল উদ্দীন, জেলা কর্ম পবিষদ সদস্য
ড. ওবাদুল্লাহ-জেলা শিক্ষা বিভাগের সভাপতি
খালেদ সাইকুলাহ-এমটিএইউচ, সভাপতি
অধ্যাপক কামরুজ্জমান, জেলা সহকারী সেক্রেটারী, মো: গোলাম মোর্ত্তোজা -জেলা সেক্রেটারি সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শওকত আলী, ভারপ্রাপ্তু আমীর, গোদাগাড়ী পৌরসভা।