ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,

​মোঃতানজিলুল ইসলাম লাইক, ব্যুরো চিফ রাজশাহী,

​সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর কাদিরগঞ্জ এলাকায় তার অফিসে যান মিনু।
​এ সময় পরস্পরে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমরা সবাই মিলেমিশে আছি, থাকব। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, আছে, থাকবে। সরকারি দল বিরোধী দল মিলেই দেশের রাজনীতি। রাজশাহীর উন্নয়নের ব্যাপারে আমার কথা যেগুলো ছিল, সেগুলোর সাথে মিনু ভাইয়ের কথা অনেক মিল আছে। আইনশৃঙ্খলা উন্নতি, রেশম গারমেন্টসকে আগানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে। মেডিকেল সেক্টর ডেভেলপ হবে। শিশু হাসপাতাল চালু করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা একসাথে কাজ করে যাব।’
​এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘সবাই মিলে একসাথে রাজশাহী গড়ব। শান্তিপূর্ণ শহর হিসেবে থাকবে। সবাই শান্তশিষ্ট। আমরা একসঙ্গে উন্নয়নকাজ করে যাব।’ সাক্ষাৎকালে একে অপরকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় ফুলেল শুভেচ্ছাও জানানো হয়। তিনি আরও বলেন, ‘আমাদের সহাবস্থান থাকবে। বিশ্বসেরা শহর হবে রাজশাহী।’
​সাক্ষাৎকালে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সবাইকে নিয়ে রাজশাহীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মিনু। সাক্ষাৎকালে মিনুর হাতে ইসলামী বই উপহার তুলে দেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।
​উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয় পান। এদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। আসনটিতে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। ভোটকেন্দ্র ছিল ১১৬টি।
​এবার মোট ভোট কাস্ট হয় ২ লাখ ৩৫ হাজার ৯১৬টি। আর বৈধ ভোট বিবেচিত হয় ২ লাখ ৩১ হাজার ৪৪২টি। বাতিল হয় ৪ হাজার ৪৭৪টি ভোট। এ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৬৩ দশমিক ৮৪ শতাংশ। বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পান ১ লাখ ৩৭০ ভোট। এ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। পরবর্তীতে তারেক রহমানের মন্ত্রিসভায় মিনু ভূমিমন্ত্রীর দায়িত্ব পান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,

আপডেট সময় ১০:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬