
প্রধান উপদেষ্টা গতকালকে ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে প্রথম অর্ধে নির্বাচন
,,,,,,নাটোরে দুলু
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি.
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,
অন্তবতী কালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকালকে ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে প্রথম অর্ধে নির্বাচন। আপনাকে অভিনন্দন জানাই স্বাগতম জানাই, যে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন চায় বাংলাদেশের মানুষ, এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। শুধু এই নির্বাচন করলেই হবে না। আমরা চাই, আমি আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে সরকার কাছে আমাদের আহ্বান, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কারণ মানুষ আর প্রায় মনছে না, মানুষের অবজ্ঞা মানছে না,
দুলু আরো বলেন, এই নির্বাচনের জন্য আজকের বিশটা বছর মানুষ অপেক্ষায় বসে আছে এই নির্বাচনের জন্য আমি অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুরোধ করতে চাই । আপনি নির্বাচন কমিশনকে বলে দেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে। কারন মানুষ যে দুঃখ কষ্ট বেদনা বুকে নিয়ে আছে। মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে।
তিনি আজ শুক্রবার বিকেলে নাটোর সদরের ৫ নং হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলী বাজার প্রাঙ্গনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠকে এই সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, সহ বিএনপির নেতা কর্মিরা।
মোঃ রাশেদুল ইসলাম
নাটোর
১৪-১১-২৫
০১৩০৩-১৬৫৪৪৪

Reporter Name 










