ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

পিটাইয়া গাড়ি ভাঙা উচিত’—রাজশাহীতে সার্জেন্টের মন্তব্যে ক্ষোভ অটোরিকশার পর্দা ছিড়ে ফেলে ট্রাফিক

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

‘পিটাইয়া গাড়ি ভাঙা উচিত’—রাজশাহীতে সার্জেন্টের মন্তব্যে ক্ষোভ অটোরিকশার পর্দা ছিড়ে ফেলে ট্রাফিক

পুলিশ বলল, ‘পিটাইয়া গাড়ি ভাঙা উচিত’

মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী:

রাজশাহীতে অটোরিকশা চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন মো. আরেফিন নামে ট্রাফিক পুলিশের এক সদস্য। এ সময় তিনি অটোরিকশার পেছনের অংশে লাগানো পর্দা কাপড় টেনে ছিঁড়ে ফেলেন। ঘটনাটি কাভার করতে যাওয়া সাংবাদিকদের পেশাগত কাজেও বাধা দেওয়া হয়। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা চালকের সঙ্গে ট্রাফিক পুলিশের এই আচরণ যথেষ্ট অমানবিক ও অযৌক্তিক ছিল। গাড়ি থেকে নেমে ক্ষতির কথা জানাতে গেলে ওই ট্রাফিক সদস্য আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অটোরিকশার চাবি নিয়ে সার্জেন্ট মো. শান্তের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ভুক্তভোগী অটোরিকশা চালক মো. শফিকুল, যার বাড়ি নগরীর বিমান চত্বর এলাকায়, বলেন— আমি রেললাইন থেকে গাড়িটা সাইড করছিলাম। ঠিক তখনই তিনি এসে গাড়ির পেছনের অংশের কাপড় টেনে ছিঁড়ে ফেলেন। এই ক্ষতিটা না করলেও পারতেন। আমি এখন মালিককে কি ভাবে বুঝ দিবো ।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক নিজের পরিচয় দিয়ে ট্রাফিক সদস্য আরেফিনের কাছে জানতে চাইলে পাশে থাকা আরেক ট্রাফিক সদস্য আনোয়ার ওই সাংবাদিকের দিকে তেড়ে আসেন এবং পেশাগত কাজে বাধা দেন। পরে তাকে ট্রাফিক বক্সে অবস্থানরত সার্জেন্ট শান্তর কাছে যেতে বলা হয়।

সার্জেন্ট শান্ত সাংবাদিকের পরিচয়পত্র দেখে সেটির ছবি তোলার চেষ্টা করেন এবং সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন— কী নিউজ হবে, কোনটা পাবলিশ করার মতো! এখন তো হলো ভাই, ছোট একটা শব্দ হলেও আপনারা বলেন—বোমাবাজি হইছে। আপনাদের সাংবাদিকতা এখন এইটাই।

রিকশা–অটোর চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে বলতে গিয়ে সার্জেন্ট শান্ত আরও বলেন— রিকশা-অটোর কারণে আমাদের ডিউটি বেশি হয়। কত ভালো করে বলা হয় রাস্তা ফাঁকা রাখতে—তবুও শোনে না। এদের পিটাইয়া গাড়ি ভাঙা উচিত। কাজ করতে করতে ইনসিডেন্ট হইয়া যায়। হাত লাগলে ছিঁড়াইয়া যাইতেই পারে।

এ বিষয়ে জানতে আরএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

পিটাইয়া গাড়ি ভাঙা উচিত’—রাজশাহীতে সার্জেন্টের মন্তব্যে ক্ষোভ অটোরিকশার পর্দা ছিড়ে ফেলে ট্রাফিক

আপডেট সময় ০৮:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫