
নওগাঁ জেলা সাইবার দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
জাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (বিএসসিইউপি) নওগাঁ জেলা শাখার নবগঠিত আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থেকে নতুন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
শনিবার সকালে জেলা শহরের কেডির মোড়স্থ বিএনপি কার্যালয়ে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা সাইবার দলের সভাপতি খন্দকার মো. রাসেলুজ্জামান সিম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাঈম রাজ।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। তিনি বলেন, রাজনৈতিক মাঠের পাশাপাশি সাইবার জগৎ এখন আন্দোলন-সংগঠনের গুরুত্বপূর্ণ জায়গা। তাই নতুন কমিটিকে দায়িত্বশীলতা, দেশপ্রেম আর সাহস নিয়ে কাজ করতে হবে। সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে অনলাইনে শক্ত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডা. মো. শেখ মিজানুর রহমান মিজান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক স.ম আল–কাফি তুহিন, সাবেক জেলা সদস্য ফরিদুজ্জামান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, যুবদলের সদস্য সাকিব ইসলাম কাজল, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজাহান বাদশা।
নতুন কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর ফেরদৌস, সহ-সভাপতি আশিক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল–আমিন অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আকাশ, দপ্তর সম্পাদক নাহিদ বাবু, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক রাব্বি সরদার।
সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

Reporter Name 










