ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বিজয় দিবসের চেতনা: পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বিজয় দিবসের চেতনা: পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন

আবুল হাশেম
চারঘাট প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যা লি বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। র্যা লি শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয় কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

প্রধান শিক্ষক তার বক্তব্যে বিজয়ের তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে জনাব জাহাঙ্গীর হোসেন গভীর শ্রদ্ধার সাথে শহীদ জিয়াউর রহমান কে এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে বলেন,

আজ ১৬ই ডিসেম্বর, আমাদের বিজয়ের দিন। ৫৪ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে লাল-সবুজ পতাকা উড়ানোর জন্য যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বিজয় শুধু একটি তারিখ নয়; এটি বাঙালি জাতির অস্তিত্বের প্রতীক, আমাদের সাহস আর আত্মমর্যাদার দলিল। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা শপথ নেব— মুক্তিযুদ্ধের যে চেতনা, যে অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন, সেই স্বপ্নকে আমরা আমাদের শিক্ষা এবং কাজের মাধ্যমে বাস্তবে রূপ দেব।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বিজয় দিবসের চেতনা: পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন

আপডেট সময় ১২:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫