
মহান বিজয় দিবস উপলক্ষে দুর্গাপুর নওপাড়া ইউনিয়নে শ্রদ্ধাঞ্জলি,
মোঃ শাহাবুদ্দিন দুর্গাপুর প্রতিনিধি রাজশাহী,
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ১ নং নওপাড়া ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটির সূচনা হয় সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উক্ত শ্রদ্ধাঞ্জলি ও আয়োজনের নেতৃত্ব দেন নওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার। তাঁর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্বাধীনতার সুফল ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মহান বিজয় দিবস উপলক্ষে এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, আজকের এই মহান বিজয় দিবসে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেইসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়।
তিনি আরও বলেন,
মুক্তিযুদ্ধ আমাদের শুধু স্বাধীনতাই দেয়নি, দিয়েছে মাথা উঁচু করে বাঁচার অধিকার। এই চেতনাকে হৃদয়ে ধারণ করে আগামীর প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব।

Reporter Name 










