ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

শীতের পিঠা বিক্রির আড়ালে মাদক ব্যবসা: কামরাঙ্গীরচরে ইয়াবা ও হিরোইনসহ নারী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

শীতের পিঠা বিক্রির আড়ালে মাদক ব্যবসা: কামরাঙ্গীরচরে ইয়াবা ও হিরোইনসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

শীতের পিঠা বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে কামরাঙ্গীরচর থানা পুলিশের বিশেষ অভিযানে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) কামরাঙ্গীরচর থানাধীন ঝাউলাহাটি হাজিরঘাট সড়কের পাশে সরকারি খাস জায়গায় স্থাপিত একটি অস্থায়ী ভাপা ও চিতই পিঠার দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মোসাঃ সুকিনা বেগম ওরফে সখিনা ওই দোকানের আড়ালে নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম ফারুকের দিকনির্দেশনায় ইন্সপেক্টর (অপারেশন) জনাব আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম, এসআই মাহবুব আলমসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আসামির কাছ থেকে কথিত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫৭ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য ও অপরাধ নির্মূলে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

শীতের পিঠা বিক্রির আড়ালে মাদক ব্যবসা: কামরাঙ্গীরচরে ইয়াবা ও হিরোইনসহ নারী আটক

আপডেট সময় ০৫:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫