ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে আরএমপি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার।

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

রাজশাহীতে আরএমপি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার।

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী

১৮ ডিসেম্বর ২০২৫: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিবি, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সূত্র জানায়, অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৯ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোলেমান হোসেন ওরফে সালাউদ্দিন (২০), মো. ইসমাইল হোসেন ওরফে সবুজ (২৬), মো. ডালিম শেখ (৪৮), মো. আসিক (২২), মো. নাহিদ (৩১), মো. হানিফ (৪০) ও মো. রাব্বি (২১)।

পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ হাসান আলী ও তার টিম রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় সোলেমান ও ইসমাইলকে আটক করে। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। ইসমাইলের বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়া মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডালিম শেখকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই রাতে বোয়ালিয়া থানার আলুপট্টি মোড় এলাকা থেকে নাহিদকে ৫ পিস ইয়াবাসহ এবং বুধবার ভোররাতে পাঠানপাড়া এলাকায় আসিককে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রাজপাড়া থানার পৃথক অভিযানে হানিফ ও রাব্বিকে ২৫ গ্রাম ও ৪৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাব্বির বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা চলমান রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সকল আসামিই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে আরএমপি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার।

আপডেট সময় ১০:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫