
দুর্গাপুরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রে প্তা র
এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ নেতা নওয়াব আলী (৪৩) ও ছাত্রলীগ নেতা আকাশ আলীকে (২০) গ্রেপ্তার করেছে দূর্গাপুর থানা পুলিশ। নওয়াব আলী ঝালুকা গ্রামের মৃত জোনাব আলীর ছেলে ও ৫ নং ঝালুকা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, এদিকে ছাত্রলীগ নেতা আকাশ আলী ৭ নং জয়নগনর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও পারিলা গ্রামের রমজান আলীর ছেলে।

জানাগেছে, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে আমগাছি বাজারে অভিযান চালিয়ে নওয়াব আলীকে গ্রেপ্তার করা হয় ও আকাশ আলীকে গতরাতে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়,
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নাশকতা সংক্রান্ত মামলায় যুবলীগ নেতা নওয়াব আলী ও ছাত্রলীগ নেতা আকাশ আলীকে গ্রেপ্তার করা হয়েছে, ২৬/১২/২০২৫ ইং শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 










