ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাগমারার তাহেরপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাগমারার তাহেরপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে শোকসভা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে আসে।
এদিকে, ১৬ ডিসেম্বর উপলক্ষে তাহেরপুরে অবস্থিত রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের উদ্যোগে দিনব্যাপী খেলাধুলার আয়োজন করা হয়েছিল। তবে ভোরে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর পাওয়ার পর তা বাতিল করে কর্মসূচিকে শোক ও স্মরণসভা এবং দোয়া মাহফিলে রূপান্তর করা হয়।
৩০ ডিসেম্বর সকাল ৯টায় তাহেরপুর হাইস্কুল মাঠে আয়োজিত দোয়া মাহফিলে তাহেরপুর ও আশপাশের এলাকার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শান্ত পরিবেশে পবিত্র কুরআন তেলাওয়াত, কোরআন খতম, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, এক মিনিট নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শোকসভায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আ. ন. ম. সামসুর রহমান মিন্টু। তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর ত্যাগ, নেতৃত্ব ও আদর্শ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের পরিচালক আব্দুল মালেক সরকার শোকবার্তায় মরহুমার রাজনৈতিক জীবন, গণতন্ত্রে অবদান ও সংগ্রামী ভূমিকার কথা সংক্ষেপে তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাবু, বীর মুক্তিযোদ্ধা বুলবুল খন্দকার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল কবিরাজ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী, তাহেরপুর পৌর যুবদল নেতা নাসিম রেজা সুজন, যুবনেতা রাসেল ফরাসীসহ তাহেরপুর পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাগমারার তাহেরপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫