ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল,

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

রাজশাহীতে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল,

মোঃতানজিলুল ইসলাম লাইক, ব্যুরো চিফ রাজশাহী,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) ও রাজশাহী-২ (সদর) আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীর ছয়টি আসনের সংসদ সদস্য পদে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহী-১ আসনে রিটার্নিং অফিসার আফিয়া আখতার যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী শরিফ উদ্দীন, এবি পার্টির প্রার্থী আবদুর রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

তবে এই আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. আল সায়াদের মনোনয়নপত্রে মৃত ভোটারের স্বাক্ষর পাওয়া যায় এবং প্রস্তাবকারী হিসেবে দেয়া ১০ জন ভোটারের কাউকেই যাচাইয়ের জন্য পাওয়া যায়নি।

বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুলতানুল তারেকের আয়কর রিটার্নে স্বাক্ষরের ঘাটতি এবং ১০ জন প্রস্তাবকের মধ্যে ৬ জনকে না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া দলীয় প্রধান ও দলীয় সমর্থনের ফরমে স্বাক্ষরের অসঙ্গতির কারণে গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রাজশাহী-২ আসন (সদর) রাজশাহী সদর আসনে যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মু. সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মো. মেজবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম।

অন্যদিকে,ঋণ খেলাপির দায়ে এলডিপির প্রার্থী মো. ওয়াহেদুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মৃত ভোটারের স্বাক্ষর থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী মো. শাহাবুদ্দিন এবং স্বাক্ষর ও টিপসইয়ে গড়মিলসহ দুইজন মৃত ভোটারের নম্বর পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকাল ৩টা পর্যন্ত চলা যাচাই-বাছাইয়ে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা এবং হলফনামার তথ্য পর্যালোচনা করা হয়।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়ন জমা দেয়ায় ভোটের মাঠে রয়েছেন ৩৭ জন প্রার্থী।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল,

আপডেট সময় ০৩:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬