ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

এবার আ’লীগ নেতাকে আটক করে ছেড়ে দিলেন গোদাগাড়ী থানা পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

এবার আ’লীগ নেতাকে আটক করে ছেড়ে দিলেন গোদাগাড়ী থানা পুলিশ

মোঃ তানজিলুল ইসলাম লাইক রাজশাহী

ঘুষ বানিজ্যের পর এবার আ’লীগ নেতাকে আটকের পর মোটা অংকের উৎকোচ গ্রহণ শেষে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে গোদাগাড়ী থানা পুলিশের বিরুদ্ধে।

রোববার (৪ জানুয়ারী) গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলীকে আটক করেন থানা পুলিশ। আটক মোহাম্মদ আলী (৭০) বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের ইসাহাক মহাজনের ছেলে। এএসআই সেলিম আটকের বিষয়ে স্বীকার করেন। তিনি বলেন ওসি’র নির্দেশ আ’লীগ নেতা মোহাম্মদ আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আ’লীগ নেতা মোহাম্মদ আলীকে ছেড়ে দেওয়ার ঘটনায় উপজেলা বিএনপি’র নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় বইছে। এলাকাবাসী বলছেন থানা যেনো আটক “বানিজ্য কেন্দ্রে” পরিনত হয়েছে। সাধারণ মানুষকে আ’লীগ নেতা ট্যাগ লাগিয়ে অর্থ দাবি, আবার অন্যদিকে প্রকৃত আ’লীগ নেতা ছেড়ে দেওয়া নিয়ে চলছে জোর গুঞ্জন। আ’লীগ নেতাকে রোববার সন্ধ্যায় আটক করে রাত ১২ টায় ছেড়ে দেওয়ায় মোটা অংকের লেনদেন হয়েছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। এ বিষয়ে বিএনপির নেতারা লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও নিশ্চিত করেন।
এলাকাবাসী আরও বলেন, মোহাম্মদ আলী আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন এলাকায় বিভাজন সৃষ্টি করে মানুষের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে রাখতো।পরে ঐ মোহাম্মদ আলী নিজেই আবার সমাধান করে অর্থ আদায় করতো।তার ভয়ে ২০১৮ এর নির্বাচনে সাধারণ জনগণ ভোট দিতে পারতো।ভিন্নমতের লোকেরা তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো।
অপরদিকে একই থানার এএসআই ফজলুর ঘুষ বানিজ্যের ঘটনায় ভুক্তভোগীরা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফজলুর ঘুষ বানিজ্যের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে ফলাও ভাবে প্রকাশ হয়।
স্থানীয়দের অভিযোগ, থানায় সেবার পরিবর্তে আটক বানিজ্য ও মাদক ব্যবসায়ীদের নিকট থেকে মাসোহারা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। এলাকায় দিন দিন অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

বিষয়টি জানতে গোদাগাড়ী থানার ওসি হাসান বাশিরকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে থানায় গেলেও তিনি থানায় ছিলেন না। মুঠো ফোনে ক্ষুদে বার্তা দিলেও তিনি রিপ্লে করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, আ’লীগ নেতাকে আটক করা হয়েছিলো এটা সঠিক। বয়স বিবেচনায় ছেড়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির বয়য় ৭৫ + হবে। টাকা গ্রহণের বিষয়টি সঠিক নয়। তবুও যদি ভুক্তভোগী কেউ অভিযোগ দেয় তাহলে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

এবার আ’লীগ নেতাকে আটক করে ছেড়ে দিলেন গোদাগাড়ী থানা পুলিশ

আপডেট সময় ০৭:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬