
নওগাঁ সীমান্তে পত্নীতলা বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ২
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, ৭ জানুয়ারি ২০২৬ বিকালে ১৪ বিজিবির দায়িত্ব পালনকালে সাপাহার উপজেলার খঞ্জনপুর বিওপির টহল কমান্ডার নায়েক পিন্টু মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫১ এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে নওগাঁর খঞ্জনপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়।
অভিযানে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পুরিয়া ভারতীয় গাঁজা, একটি মোবাইল ফোনসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
১. বাবুল (৪৫), পিতা তাউজুল, গ্রাম ও পোস্ট শামপুর, থানা পত্নীতলা, নওগাঁ
২. রিপন (২৮), পিতা আমিনুল ইসলাম, গ্রাম ধুপিপাড়া, পোস্ট ও থানা পার্বতীপুর, দিনাজপুর
আটকদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মালামালের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯০২ টাকা ৫০ পয়সা।
নওগাঁ–জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ পারাপারসহ বিভিন্ন চোরাচালান রোধে কঠোর নজরদারি এবং ধারাবাহিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

Reporter Name 










