ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আত্রাইয়ে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আত্রাইয়ে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

মোঃ ফিরোজ আহম্মেদ
আত্রাই প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি নওগাঁর আত্রাই উপজেলাতেও তীব্র শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে। হঠাৎ করে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন শিশু,বয়স্ক ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষজন। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে,যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কারণে দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছেন না। এতে তাদের দৈনন্দিন আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে শীত মোকাবিলায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।তবে অনেক প্রত্যন্ত এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা শীতজনিত রোগ থেকে সুরক্ষার জন্য গরম কাপড় পরিধান, উষ্ণ খাবার ও গরম পানি পান এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

আত্রাইয়ে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় ১২:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬