
নওগাঁয় গগনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ: নিয়োগ বাণিজ্য ও অতিরিক্ত সেশন ফি আদায়ের অভিযোগ
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত সেশন ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি নিয়ম অমান্য করে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায় করছে। এছাড়া শিক্ষক নিয়োগে বড় অংকের আর্থিক লেনদেন বা ‘নিয়োগ-বাণিজ্যের’ মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়ারও অভিযোগ তোলা হয়।
শিক্ষার্থীদের প্রধান
অবৈধভাবে আদায় করা অতিরিক্ত সেশন ফি অবিলম্বে ফেরত দিতে হবে।
নিয়োগ বাণিজ্যের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বিদ্যালয়ের সকল প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও কোনো প্রতিকার না পেয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Reporter Name 










