
রাজশাহী-ঢাকা মহাসড়কের বেহাল দশা, জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপের দাবি
মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী।
দুর্নীতি শিকড়ের রাজশাহী পুটিয়া মহাসড়ক ইসলামে মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ দেশের অন্যতম ব্যস্ত সড়ক রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারসহ বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনজীবন আজ চরম ঝুঁকির মুখে পড়েছে।
খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী, চালক ও পথচারী। সরেজমিনে দেখা গেছে, বড় গর্তের কারণে ভারী যানবাহনগুলো রাস্তার এক পাশ ঘেঁষে চলাচল করতে বাধ্য হচ্ছে। ফলে পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে দোকানদারদের দ্বারা ফুটপাত দখল হওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে জীবন ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়েই চলাচল করছেন।
ইসলামে রাস্তা ও জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি করাকে অন্যায় হিসেবে দেখা হয়। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে কিছু গর্তে সাময়িকভাবে ইট ফেলে চলাচলের ব্যবস্থা করা হলেও স্থায়ী সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ

Reporter Name 










