ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার
মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে পরিচালিত অভিযানে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: তুষার হোসেন (২৮) ও মো: নুর আলী (২৮)। তুষার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত রুহুল আমিন ভিকুর ছেলে এবং নুর আলী বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত পৌণে ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েল-এর নেতৃত্বে একটি টিম কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার চারখোটা লাইনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত তুষার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি তুষারের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

এছাড়াও একই তারিখ দিবাগত রাত পৌণে ১টার দিকে পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েল-এর নেতৃত্বে অপর একটি টিম বোয়ালিয়া থানার স্বচ্ছ টাওয়ার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার খরবোনা হিন্দুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে  ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তারকৃত নুর আলীর সহযোগী অপর আসামি মো: রাজিব (২৮), পিতা- মো: কুজরত, সাং-খরবোনা নদীর ধার, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি নুর আলীর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৪টি এবং পলাতক রাজিবের বিরুদ্ধে একই থানায় ২টি মামলা চলমান রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আপডেট সময় ০৭:৪২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬