ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী।

রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গোদাগাড়ী সদর উপজেলার ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আনোয়ারুল ইসলাম দুলাল মৃত আফসার আলীর ছেলে। তিনি গোদাগাড়ী সরকারি মেডিকেল মোড় এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত একটি কর্মসূচিতে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় আন্দোলনের কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ ঘটনায় আহতদের পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে মো. আনোয়ারুল ইসলাম দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬