
প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধান চান নওগঁ জেলার মানুষ
নওগাঁ জেলা প্রতিনিধি: (মোঃ রাফি হোসেন)
নওগাঁ শহরের বড় সমস্যা যানজট। দীর্ঘদিন থেকেই শহরটির বাসিন্দাদের দিনের একটা বড় সময় কাটে যানজটে। এছাড়াও ভাঙাচোরা রাস্তা, নর্দমাব্যবস্থা (ড্রেনেজ) বেহাল, জলাবদ্ধতাসহ নানা সমস্যা আর ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় নওগাঁ শহরের বাসিন্দাদের। একেবারেই উন্নয়ন বঞ্চিত এই শহরটি। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এসব সমস্যার কথা বলছেন স্থানীয় বাসিন্দারা।
আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ছুটে বেড়াচ্ছেন নওগাঁ ৫ আসনের প্রার্থীরা। তবে ভোটাররা বলেছেন, এসব আশ্বাস নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে দীর্ঘ দিনেও সমস্যাগুলোর স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে প্রতিশ্রুতির ওপর মানুষের আস্থা বিশ্বাস কমেছে। তাই এবারের নির্বাচনে শুধু প্রতিশ্রুতি নয়, ভোটাররা এমন প্রার্থীকেই বেছে নিতে চান যিনি সবার আগে এসব সমস্যার সমাধান করবেন।
এবং নওগাঁর মানুষের পাশে দাঁড়াবে এবং দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটাবে বলে নওগাঁর জনগণ এমন প্রার্থীকে ভোট দিবে বলে জানান |

Reporter Name 










