
১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে মহাদেবপুর থানাধীন খাজুর ইউনিয়নের জয়পুর বালুকাপাড়া গ্রামে ছাতুনতলী–জয়পুর ডাঙ্গাপাড়া গামী পাকা সড়কের ওপর দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গোপনে খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশের একটি দল ছদ্মবেশ ধারণ করে এবং পোশাকধারী পুলিশের সহায়তায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারি পালিয়ে গেলেও মোঃ আব্দুল করিম (৩৬), পিতা—মৃত আব্বাস কবিরাজ, সাং—জয়পুর বালুকাপাড়া, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁকে ১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে তার বসতবাড়ির উত্তর পাশে খলিয়ানে খড়ের স্তুপের ভেতর লুকিয়ে রাখা আরও গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামির দেখানো মতে খড়ের স্তুপ থেকে তার নিজ হাতে বের করে দেওয়া ৫টি পলিথিনের টোপলা থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ নিয়ে সর্বমোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ দাঁড়ায় ১ কেজি ২৫০ গ্রাম।
এ সময় পলাতক অপর মাদক কারবারির পরিচয় সম্পর্কে জানতে চাইলে ধৃত আসামি জানায়, তার নাম মোঃ রওশন আলী (৫৫), পিতা—মৃত আফাজ উদ্দিন, সাং—জয়পুর, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক নয়—জীবন হোক সুন্দর, নিরাপদ আর স্বপ্নময়।

Reporter Name 










