
জুমার নামাজ শেষে কবর জিয়ারতে বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল।
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি:আলমোতাসিম সাজু
আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) পবিত্র জুমার নামাজ আদায় শেষে নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ফজলে হুদা বাবুল পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।
নীরব পরিবেশে তিনি মরহুম পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ সকল বিদেহী মুসলিম উম্মাহর রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া ও মোনাজাতে অংশ নেন। মহান আল্লাহ যেন তাঁদের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করেন—এই কামনায় তিনি গভীর আবেগে মোনাজাত করেন।
জিয়ারতকালে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে জননেতা ফজলে হুদা বাবুল সবার সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, মৃত্যু আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার ক্ষমতা নয়, আখিরাতের সফলতাই প্রকৃত সফলতা।
তিনি এলাকাবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
কবর আমাদের নীরবে স্মরণ করিয়ে দেয়—ক্ষমতা নয়, আমলই একদিন সঙ্গী হবে।

Reporter Name 










