ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আত্রাইয়ে ১৯ মাস পর নিখোঁজ সুমনের কঙ্কাল উদ্ধার: ঘাতক বন্ধু গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

আত্রাইয়ে ১৯ মাস পর নিখোঁজ সুমনের কঙ্কাল উদ্ধার: ঘাতক বন্ধু গ্রেফতার

নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন

২৩ জানুয়ারি, ২০২৬
নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ ১৯ মাস আগে নিখোঁজ হওয়া সুমন (৩৯) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। গত ২০ জুন ২০২৪ তারিখে নিখোঁজ হওয়া সুমনের কঙ্কাল শুক্রবার বিকেলে উপজেলার কয়সা গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজের পর পরিবার জিডি করলেও কোনো কূলকিনারা পাচ্ছিল না পুলিশ। সম্প্রতি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তে গতি ফেরে। এর প্রেক্ষিতে প্রধান সন্দেহভাজন শাফিউলকে গ্রেফতার করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়।
হত্যার কারণ ও
জিজ্ঞাসাবাদে শাফিউল স্বীকার করে যে, তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার জেরে সে ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই সায়েমকে সাথে নিয়ে সুমনকে হত্যা করে। হত্যার পর লাশ গুম করতে পার্শ্ববর্তী একটি নিচু জমিতে মাটিচাপা দেয়। উল্লেখ্য যে, শাফিউলের ভাই সায়েম কয়েক মাস আগে আত্মহত্যা করেছেন।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী, আজ বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কয়সা গ্রামের একটি পুকুরের ডোবা সেচে সুমনের হাড়গোড় ও বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় শত শত উৎসুক জনতা ভিড় জমায়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অপরাধ দমনে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং যেকোনো মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

আত্রাইয়ে ১৯ মাস পর নিখোঁজ সুমনের কঙ্কাল উদ্ধার: ঘাতক বন্ধু গ্রেফতার

আপডেট সময় ০১:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬