ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার, ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

নওগাঁয় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার, ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।রবিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন- গাইবান্ধা জেলার শিবপুর গ্রামের মৃত রফিকুল ব্যাপারীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), বড় সাতাইল বাতাইল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম অপু(৩১), রাজা মিয়ার ছেলে সাজিদুল ইসলাম সবুজ(২৩), পলুপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে গোলাপ (২৪), বলিদহ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে লাভলু (২৮) এবং বরিশাল জেলার চরকা কাটা চানপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন শরীফের ছেলে রাকিব হোসেন শরীফ (২৭)।

সংবাদ সম্মেলন পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনাজপুর জেলার বদরগঞ্জ হতে একটি ট্রাকে করে ২৫০ বস্তায় (৫০০ মন) ধান নিয়ে নওগাঁর দিকে আসছিল। রাত ২টার দিকে নওগাঁ সদর উপজেলা পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় ওই ট্রাকটির সামনে আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় ডাকাতরা। পরে ট্রাকের চালক মারুফ ও হেলপার শামীমকে মারধোর করে হাত-পা বেঁধে তাদেরসহ ধানবোঝাই ট্রাক নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

তিনি আরও বলেন, মামলার পর পুলিশ মাঠে নামে। এক পর্যায়ে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে একটি ট্রাক ও একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক রেখেছে। তথ্যটি জানার পর জেলা গোয়েন্দা শাখার টিম মোকামতলা তদন্ত কেন্দ্রে গিয়ে আটককৃত ব্যক্তি আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর ডিবি পুলিশ আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।#

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার, ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬