ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বদলগাছীতে এসিল্যান্ডকে ম্যানেজ করে,প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে ভিটা মাটি কাটার মহোৎসব

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

বদলগাছীতে এসিল্যান্ডকে ম্যানেজ করে,প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে ভিটা মাটি কাটার মহোৎসব

জেলা প্রতিনিধি নওগাঁঃ

আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। এমন ঘটনা ঘটে চলছে নওগাঁর বদলগাছীতে।

নওগাঁর বদলগাছী উপজেলাধীন চকগোবিনাথ মৌজায় প্রশাসনের নাকের ডগায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অব্যাহতভাবে ভিটা মাটি কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দীনকে ‘ম্যানেজ’ করেই প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কসবা গ্রামের মাটি ব্যবসায়ী আঃ সালাম।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ভিটা ও কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, সংশ্লিষ্ট প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারণে আইনের কোনো প্রয়োগ চোখে পড়ছে না। বিষয়টি বন্ধের দাবিতে কসবা গ্রামের অভয়কুমারের ছেলে রনজিত কুমার ও এনামুল কবির এনাম বাদী হয়ে আঃ সালামের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট লিখিত আবেদন করেন।

আবেদন পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করলেও, তা ছিল কেবল লোক দেখানো—এমনটাই অভিযোগ স্থানীয়দের। তদন্তের পর কয়েকদিন মাটি কাটা বন্ধ থাকলেও, অল্প সময়ের মধ্যেই আবারও প্রশাসনকে ম্যানেজ করে আগের মতো দেদারসে ভিটা মাটি কাটা শুরু করেন আঃ সালাম।

স্থানীয়দের প্রশ্ন—যদি অবৈধ না হয়ে থাকে, তবে কেন বারবার বন্ধ করা হচ্ছে? আর যদি অবৈধ হয়, তাহলে তদন্তের পরও কেন স্থায়ীভাবে বন্ধ হয়নি এই মাটি কাটা? একজন ভূমি কর্মকর্তা যেখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা, সেখানে তার নীরবতা ও নিষ্ক্রিয়তা জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।

অভিযোগ রয়েছে, অবৈধ মাটি কাটার ফলে এলাকায় কৃষিজমি ধ্বংস হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে ভয়াবহ ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছে। অথচ প্রশাসনের নিরবতায় মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এলাকাবাসীর দাবি, সহকারী কমিশনার (ভূমি)-এর ভূমিকা তদন্তের আওতায় এনে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় বদলগাছীতে প্রমাণ হবে—আইন শুধু কাগজে আছে, মাঠে নয়।

এ বিষয়ে জানতে চেয়ে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তার মুঠোফোন টি রিসিভ করেন নাই।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বদলগাছীতে এসিল্যান্ডকে ম্যানেজ করে,প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে ভিটা মাটি কাটার মহোৎসব

আপডেট সময় ০১:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬